মালদা

প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা ব্যায়ে উদ্বোধন করা হল দুটি হাই মাস লাইট

প্রায় ১০ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যায়ে দুটি হাই মাস লাইটের উদ্বোধন করা হল এদিন। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাবলা এবং পঞ্চানন্দপুরে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই লাইটের উদ্বোধন করা হয়। জানা গিয়েছে, এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাবলা বাজার এবং পঞ্চানন্দপুর বাজার এই দুই এলাকায় দুটি হাই মাস লাইটের ব্যাবস্থা করা হক। অবশেষে এদিন এলাকাবাসীদের সেই দাবি পুরন হল। দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ কোটা থেকে প্রায় ১০ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যায়ে দুটি হাই মাস লাইটের উদ্বোধন করা হল এদিন। উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, উত্তর মালদা কেন্দ্রের সাংসদ মৌসম নুর, মোথাবাড়ির বিধায়িকা সাবিনা ইয়াসমিন, বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/r3D7aBjYdjE